বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন মোকামিয়া ইউনিয়নে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী
মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির রয়েছে সবুজে-শ্যামলে
ঘেরা, অনুপম শোভা ও সৌন্দর্য মন্ডিত অত্যন্ত মনোরম ক্যাম্পাস। বিদ্যালয়টি
প্রতিষ্ঠার পর থেকে খুবই সুনামের সাথে শিক্ষা বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করে
আসছে। বন্যা কবলিত প্রত্যন্ত এ এলাকার গরীব জনগোষ্ঠীর মাঝে শিক্ষার
একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পাশ করা অনেক কৃতি
শিক্ষার্থী উচ্চ পদে কর্মরত আছেন। এ বিদ্যালয়ে বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা
৪৫০ জন।

